সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৩

ইরানের বানর ধাপ্পাবাজি!

undefined
সমকাল ডেস্ক
মহাকাশে বানর পাঠানোর দাবি করেছে ইরান। তাদের বিবৃতি অনুযায়ী, একটি বানরকে যাত্রী করে মহাশূন্যে রকেট পাঠিয়েছে এবং বানরটি নিরাপদে পৃথিবীতে ফেরত এসেছে। তবে এতে এমন কিছু অসঙ্গতি পাওয়া গেছে যাতে মনে হয়েছে, পুরো ব্যাপারটি তেহরানের ধাপ্পাবাজি।
মহাকাশে পাঠানোর সময় যে বানরটির ছবি প্রকাশ করা হয়েছিল, সেটিতে তার গোঁফ-দাড়ি সাদাটে ছিল। মহাকাশ ভ্রমণ শেষে প্রকাশিত ছবিতে দেখা গেছে, তার গোঁফ-দাড়ি ঘন বাদামি হয়ে গেছে। মহাকাশ ভ্রমণ করে যেন আফতাব নামের বানরটির বয়স কমে গেছে। এ ছাড়া মহাকাশ ভ্রমণের আগে বানরটি ডান চোখে একটি আঁচিল বা জরুল দেখা গিয়েছিল। মহাকাশ ভ্রমণের পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, জরুলটি উধাও। এ ছাড়া মহাকাশ ভ্রমণের ফলে আফতাবের বেশ ক্লান্ত থাকার কথা। সংবাদ সম্মেলনে তাকে বেশ চনমনে দেখা গেছে। মহাকাশ ভ্রমণের পরও আফতাব টপ ফর্মে, সেটা কী করে সম্ভব। তার ওপর কি মহাকাশ ভ্রমণের কোনো প্রভাবই পড়েনি? এর আগে ২০১১ সালে মহাকাশে বানর পাঠায় ইরান। সেবার মহাকাশচারী বানরটির মৃত্যু হয়। অনেকের ধারণা, হয়তো ইরান মহাকাশে বানর পাঠায়নি কিংবা মহাকাশচারী বানরটি সফরের সময় মারা গেছে, নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা এ প্রতারণার আশ্রয় নিয়েছে। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরানের মহাকাশ সংস্থা। খবর এএফপি, আলজাজিরা অনলাইন।
সমকাল-৪ ফেব্রুয়ারী ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন