শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৩

অমানুষের হামলা

পাকিস্তানে শিয়া মসজিদে বোমা হামলায় নিহত ২১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের হাংগু শহরের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার এই হামলা চালানো হয়। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জেলা পুলিশের প্রধান মিয়া মুহাম্মদ সাইদ এএফপিকে জানান, ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা হামলাকারী বিস্ফোরকভর্তি একটি মোটরসাইকেলে চড়ে এই হামলা করে। হামলাকারীর ছিন্ন মাথা উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের মুখপাত্র ইমতিয়াজ শাহ এএফপিকে জানান, শহরের একটি সরু গলির পাশে শিয়াদের ওই মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিরা বের হচ্ছিলেন। তখনই ওই হামলা চালানো হয়। এর অদূরেই সুন্নিদের একটি মসজিদ আছে। সুন্নি মুসল্লিরা তখন তাঁদের মসজিদে ঢুকছিলেন।
হাংগু শহরের অদূরে আফগান সীমান্তের কাছে পাকিস্তানের আধা স্বায়ত্তশাসিত উপজাতি এলাকা। সেখানে আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটি রয়েছে। ওই হামলার দায়িত্ব তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
গত ৯ জানুয়ারি, কুয়েটা শহরের জোড়া বোমা হামলায় ৯২ জন শিয়া নিহত হন। এএফপি।
 তারিখ: ০২-০২-২০১৩
http://www.prothom-alo.com/detail/date/2013-02-02/news/325902

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন