শাস্তি পেল ১৬ হাজার
ভারতে তিন বছরে ধর্ষণের মামলা ৬৮ হাজার
২০০৯ থেকে ২০১১—এই তিন বছরে ভারতের বিভিন্ন রাজ্যে ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়েছে ৬৭ হাজার ৭৭৫টি। এসব মামলায় শাস্তি পেয়েছে ১৬ হাজার ৬৭২ জন। অর্থাত্ শাস্তি পেয়েছে মাত্র ৩৩ শতাংশ অপরাধী। এ তথ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ডসের।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডসের এক সমীক্ষায় বলা হয়েছে, ২০০৯ সালে সারা দেশে ধর্ষণের মামলা নথিভুক্ত হয় ২১ হাজার ৩৯৭টি। শাস্তি হয়েছে মাত্র পাঁচ হাজার ৩১৬ জন অপরাধীর। ২০১০ সালে নথিভুক্ত হয় ২২ হাজার ১৭২টি মামলা। শাস্তি পেয়েছে পাঁচ হাজার ৬৩২ জন। আর ২০১১ সালে ধর্ষণের মামলা নথিভুক্ত হয় ২৪ হাজার ২০৬টি মামলা। শাস্তি হয় পাঁচ হাজার ৭২৪ জনের।
এই সময়ে সবচেয়ে বেশি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে মধ্যপ্রদেশে। তিন বছরে সেখানে ধর্ষণের ঘটনা ঘটে নয় হাজার ৫৩৯টি। শাস্তি হয়েছে মাত্র দুই হাজার ৯৮৬ জন অপরাধীর। ওই একই সময়ে পশ্চিমবঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে সাত হাজার ১০টি। শাস্তি হয়েছে মাত্র ৩১০ জন অপরাধীর। অন্যদিকে আসামে ধর্ষণের ঘটনা ঘটে পাঁচ হাজার ৫২টি। শাস্তি পেয়েছে মাত্র ৫১৭ জন।
এই সময়ে সারা ভারতে নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে এক লাখ ২২ হাজার ২৯২টি। এর মধ্যে বিচারে শাস্তি পেয়েছে ২৭ হাজার ৪০৮ জন। শ্লীলতাহানির ঘটনার দিক থেকেও শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। সেখানে শ্লীলতাহানির ঘটনা ঘটে ১৯ হাজার ৬১৮টি। শাস্তি হয়েছে ছয় হাজার ৯১ জন অপরাধীর।

http://www.prothom-alo.com/detail/date/2013-02-05/news/326739
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন