যুক্তরাজ্যে ক্যানসার
বছরে ১৩ হাজার মৃত্যু ‘ঠেকানো সম্ভব’
| তারিখ: ০৫-০২-২০১৩
ক্যানসারে আক্রান্ত হয়ে প্রতিবছর যুক্তরাজ্যের অসংখ্য মানুষ অকালে মারা যায়। ক্যানসারের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলে এর মধ্যে বছরে কমপক্ষে ১৩ হাজার মানুষের মৃত্যু ঠেকানো যেতে পারে। বিশ্ব ক্যানসার গবেষণা তহবিল (ডব্লিউসিআরসি) গতকাল সোমবার এ কথা বলেছে।
দাতব্য সংস্থাটির একটি জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ আজও বিশ্বাস করে, ক্যানসারে আক্রান্ত হওয়া নিয়তির লিখন। জরিপের ওই ফলের পর তারা সচেতনতা বাড়ানোর মাধ্যমে ক্যানসারে মানুষের মৃত্যু ঠেকানো যেতে পারে ওই ঘোষণা দিল।
ক্যানসারে আক্রান্ত হয়ে প্রতিবছর যুক্তরাজ্যের প্রায় এক লাখ ৫৭ হাজার মানুষ মারা যায়। ডব্লিউসিআরসির ওই জরিপে দুই হাজারের বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের মধ্যে ২৮ ভাগ ব্যক্তিই মনে করেন, ক্যানসার প্রতিরোধের সুযোগ খুব সামান্যই রয়েছে।
ডব্লিউসিআরসির বিজ্ঞান ও জনসংশ্লিষ্ট বিষয়ে নির্বাহী পরিচালক ড. কেট অ্যালেন বলেন, ‘এই ফল আসলেই উদ্বেগের। কারণ, জনগণের বড় অংশই উপলব্ধি করে না যে ক্যানসারের ঝুঁকি কমাতে তাদের অনেক কিছুই করার আছে।’ বিবিসি।

http://www.prothom-alo.com/detail/date/2013-02-05/news/326735
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন