নয় বছরেই মা!
মেক্সিকোর পশ্চিমাঞ্চলের গুয়াদালাজারা শহরে নয় বছরে এক শিশু মা হয়েছে। গত সপ্তাহে সে একটি শিশুর জন্ম দিয়েছে বলে মেক্সিকোর প্রশাসন জানিয়েছে। তার এই শিশুর বাবা ১৭ বছরের এক কিশোর। ওই শিশু-মা তার এই ছেলেবন্ধুর কথা স্বীকার করেছে।
মেক্সিকোর জেলিস্কো রাজ্যের পুলিশের মুখপাত্র লিনো গঞ্জালেজ গত বুধবার বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, মেয়েটি ও তার সন্তান দুজনই ভালো আছে। তিনি আরও জানান, মেয়েটির সন্তান হওয়ার সঙ্গে সঙ্গেই তার পরিবার প্রশাসনকে বিষয়টি অবহিত করে। মেয়েটির ছেলেবন্ধুকে শিশুটির বাবা বলে সন্দেহ করা হচ্ছে। এপি।
তারিখ: ০৮-০২-২০১৩
http://www.prothom-alo.com/detail/date/2013-02-08/news/327607
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন