মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৩

স্বর্ণ তৈরি করে ব্যাকটেরিয়া!

মূল্যবান ধাতু স্বর্ণের সৃষ্টি নিয়ে বিজ্ঞানীদের ভাবনার অন্ত নেই। কীভাবে মাটির নিচে খনিজ ধীরে ধীরে স্বর্ণ হয়ে ওঠে তা নিয়ে বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা করেছেন। সম্প্রতি কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা স্বর্ণ সৃষ্টির রহস্য আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা দাবি করেন, তারা জানতে পেরেছেন, কী করে ব্যাকটেরিয়া পানিতে দ্রবীভূত স্বর্ণের আয়নকে স্বর্ণপিণ্ডে পরিণত করে। ডেলফসিয়া অ্যাসিডোভোরানস
নামে এক ধরনের ব্যাকটেরিয়া এমন একটি উপাদান নিঃসরণ করে যা বর্ম হিসেবে স্বর্ণের বিষাক্ত আয়ন থেকে এ জীবাণুকে রক্ষা করে এবং ওই বিষাক্ত আয়নকে স্বর্ণকণায় রূপান্তর করে। এভাবেই ধীরে ধীরে গড়ে ওঠে স্বর্ণপিণ্ড। ভূপৃষ্ঠে পানিতে বা ভূগর্ভে স্বর্ণের আয়ন থাকে। প্রকৃতিতে পাওয়া স্বর্ণপিণ্ডে অনেক ব্যাকটেরিয়া থাকায় স্বর্ণ সৃষ্টির সঙ্গে এ জীবাণুর সম্পর্ক আছে কি-না এ প্রশ্ন দীর্ঘ দিনের। এরই ব্যাখ্যা দিলেন কানাডীয় বিজ্ঞানীরা। এএফপি, এবিসি সায়েন্স অনলাইন। মঙ্গলবার | ৫ ফেব্রুয়ারি ২০১৩ |সমকাল ডেস্ক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন