মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৩

মানুষ যা করতে পারে

মুখাবয়ব পুনর্গঠনে মিলল তৃতীয় রিচার্ডের চেহারা


রাজা তৃতীয় রিচার্ডের মুখাবয়বের পাশে ফিলিপ্পা ল্যাংলে। ল্যাংলে এই মুখাবয়ব পুনর্গঠন প্রকল্পের উদ্যোক্তা
এএফপি
ব্রিটিশ রাজা তৃতীয় রিচার্ডের উদ্ধার হওয়া মাথার খুলির ওপর ভিত্তি করে তাঁর মুখাবয়ব পুনর্গঠন করেছেন বিজ্ঞানীরা। এতে এই ব্রিটিশ রাজা দেখতে কেমন ছিলেন, তার একটা চিত্র পাওয়া গেছে।
যুক্তরাজ্যের লিস্টারের একটি কার পার্কিংয়ের স্থান খুঁড়ে ওই খুলির সন্ধান পান বিশেষজ্ঞরা। পরে ডিএনএ পরীক্ষায় খুলিটি ব্রিটিশ রাজা তৃতীয় রিচার্ডের বলে নিশ্চিত হন তাঁরা। এখন এই খুলি থেকেই বিজ্ঞানীরা রাজার চেহারা সম্পর্কে ধারণা লাভের চেষ্টা করলেন। পুনর্গঠিত মুখাবয়বে দেখা যায়, তাঁর নাক ছিল কিছুটা ধনুকাকৃতির মতো বাঁকানো এবং থুতনি আকর্ষণীয় (নিম্ন ওষ্ঠের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ)। মৃত্যুর পর আঁকা তাঁর প্রতিকৃতির সঙ্গে এই বৈশিষ্ট্যের মিল রয়েছে।
ইতিহাসবিদ ও লেখক জন অ্যাশডন-হিল বলেন, রাজা তৃতীয় রিচার্ডের পুনর্গঠিত এই মুখাবয়ব দেখে মনে হবে, ‘যেন কোনো সত্যিকার মানুষেরই মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি।’ ১৫ শতকের এই ব্রিটিশ রাজার খুলি গত বছর আবিষ্কৃত হয় বলে এর আগে নিশ্চিত করেন লিস্টার বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকেরা। পরীক্ষা-নিরীক্ষা করে সোমবার বিশেষজ্ঞরা জানান, তাঁর হাড়ের ডিএনএর সঙ্গে রাজপরিবারের উত্তরসূরিদের ডিএনএর মিল রয়েছে।
সিংহাসনে আরোহণের মাত্র দুই বছর পর ১৪৮৫ সালে বসওয়ার্থের যুদ্ধে নিহত হন রাজা তৃতীয় রিচার্ড। তখন তাঁর বয়স হয়েছিল ৩২ বছর। তাঁর মৃত্যুর পর টিউডর রাজবংশের গোড়াপত্তন হয়। বিবিসি।
http://www.prothom-alo.com/detail/date/2013-02-06/news/327011
৬ ফেব্রুয়ারি ২০১৩ ।2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন