শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৩

অমুসলিম নারীরাও হিজাব পরলেন

অমুসলিম নারীরাও হিজাব পরলেন

বিবিসি
অমুসলিম নারীদের হিজাব পরার আহ্বান জানিয়ে পালিত হলো বিশ্ব হিজাব দিবস। ধারণা করা হচ্ছে, এ উদ্যোগ ধর্মীয় সহিষ্ণুতা ও বোঝাপড়ার পথ আরও প্রশস্ত করবে।
ব্রিটেনের নরউইচের শিক্ষার্থী জেস রডস (২১)। হিজাব দিবসে এই অমুসলিম তরুণী মাথায় হিজাব পরে ছিলেন। তিনি জানান, আগেও তিনি হিজাব পরতে চেয়েছিলেন, তবে মুসলমানদের পোশাক বলে তা তিনি পরেননি। হিজাব দিবসে এক বন্ধু তাকে এটি পরতে দিলে তিনি সুযোগটি কাজে লাগান। জেস বলেন, 'ওই বান্ধবী আমাকে বলেছে, এটি পরার জন্য মুসলমান হতে হয় না। ইসলামের সঙ্গে সম্পর্কযুক্ত হলেও আসলে বিষয়টি শালীনতার সঙ্গে জড়িত।'
গতকাল শুক্রবার প্রথমবারের মতো পালিত হয় বিশ্ব হিজাব দিবস। এদিন জেসের মতো কয়েকশ' অমুসলিম নারী হিজাব পরিধান করেন। নিউইয়র্কের নাজমা খান এ দিবসের উদ্যোক্তা। মূলত সামাজিক যোগাযোগের সাইটগুলোর মাধ্যমে আন্দোলনটি গড়ে ওঠে। ৫০টির বেশি দেশে শত শত মুসলিম ও অমুসলিম নারী অংশ নেন হিজাব দিবসের কর্মসূচিতে। অনেক লোকের কাছেই হিজাব হচ্ছে নিপীড়ন ও বিভেদ সৃষ্টির প্রতীক। পশ্চিমা অনেক দেশেই হিজাবের বিরুদ্ধে জনমত রয়েছে। এসব বিতর্কের জবাব দিতেই দিবসটির জন্ম।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন