মানুষ যা করতে পারে
ভুল ধরিয়ে দেবে কলম
সমকাল ডেস্ক
লিখতে গিয়ে ব্যাকরণ বা বানানে ভুল করলে কলম তা ধরিয়ে দেবে। এমন স্মার্ট আর হাই-টেক কলম তৈরি করেছে জার্মানির একটি প্রতিষ্ঠান। লেখায় ভুল করলে কলমটি কেঁপে উঠবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। খবর পিটিআই ও ডেইলি মেইলের। জার্মান কোম্পানি লার্নস্টিফট মূলত শিখতে যাওয়া শিশুদের কথা চিন্তা করেই এমন কলম তৈরি করেছে। শিশুরা এ কলমে লিখলে বানান ও ব্যাকরণগত
ভুলগুলো বুঝতে পারবে। তবে এ কলমে অন্যরাও উপকার পেতে পারেন। কারণ ব্যাকরণ আর বানানে সবার দখল শতভাগ না থাকারই কথা। এ ধরনের ভুল করলে কলমটি হাতের মধ্যেই কেঁপে উঠবে।
ডেইল মেইলে কলমটি নিয়ে এক রিপোর্টে বলা হয়, এটি দিয়ে লেখার সময় দুই ধরনের ফাংশন কাজ করবে। এর একটি ক্যালিগ্রাফি মুড। এতে লেখার ধরনের ত্রুটি নির্দেশ করবে। আরেকটি অর্থগ্রাফি মুড। এতে প্রচলিত বানান পদ্ধতি বা ব্যাকরণজনিত ভুল থাকলে তা ধরিয়ে দেবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন