চাঁদ এলো যেভাবে
সমকাল ডেস্ক
চাঁদের সৃষ্টি কীভাবে_ এ প্রশ্ন দীর্ঘদিনের। সাধারণ মানুষ ও বিজ্ঞানীরা নানা রকম ব্যাখ্যা দিচ্ছেন সেই আদিকাল থেকে। তবে সবচেয়ে আলোচিত ব্যাখ্যাটি আসে ১৯৭০-এর দশকে। ওই দশকের মাঝামাঝিতে দাঁড় করানো জায়ান্ট ইমপ্যাক্ট থিওরিতে বলা হয়, ৪৫০ কোটি বছর আগে পৃথিবীর সঙ্গে এর অর্ধেক আয়তনের অন্য একটি গ্রহের (প্রোটোপ্লানেট) সংঘর্ষের পর ছিটকে যাওয়া শিলা, গ্যাস ও অন্যান্য উপাদান মিলে চাঁদ গঠিত
হয়েছে। স্বাভাবিকভাবেই তখন ধারণা করা হয়, পৃথিবী থেকে গ্রহটি ছোট হওয়ায় সংঘর্ষের পর ছিটকে যাওয়া উপাদানগুলো ছিল ওই গ্রহেরই। তবে এই তত্ত্ব নিয়ে নতুন করে প্রশ্ন জাগে যখন জানা গেল, পৃথিবী ও চাঁদের উপাদানের মধ্যে অনেক মিল আছে এবং মহাকাশে অন্য কোনো গ্রহ-উপগ্রহের সঙ্গে পৃথিবীর উপাদানের তেমন মিল নেই। এই প্রমাণ মেলার পর অনেকেই বলতে থাকেন, পৃথিবী থেকেই ছিটকে গিয়েছিল চাঁদের উপাদান। তবে তা কী করে সম্ভব? এ প্রশ্নের জবাবে সম্প্রতি দুটি ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের সাউথ ওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের রবিন ক্যানুন বলেন, যে গ্রহটির সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয়েছিল, সেটি ছিল পৃথিবীর মতো বড়। দুটি গ্রহ থেকেই ছিটকে যাওয়া উপাদানে গঠিত হয়েছে চাঁদ। অন্যদিকে হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক মাটিজ চাক ও সারাহ স্টুয়ার্ট বলেছেন, ভিন্ন গ্রহটি পৃথিবীর চেয়ে ছোটই ছিল। তবে পৃথিবী ঘুরছিল বর্তমানের চেয়ে অনেক দ্রুতগতিতে। এ কারণে সংঘর্ষের পর পৃথিবী থেকে বেশি উপাদান ছিটকে গেছে, যা দিয়ে গঠিত হয়েছে এর একমাত্র উপগ্রহটি। ইন্ডিয়ান এক্সপ্রেস, জিনিউজ অনলাইন। বৃহস্পতিবার | ৭ ফেব্রুয়ারি ২০১৩ |

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন