বিজ্ঞানীরা যা বলেন
শুক্রাণুর কার্যকারিতা বাড়াতে...
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানান, দিনে তিন ঘণ্টা বা আরও বেশি সময় ধরে টেলিভিশন দেখলে পুরুষের সন্তান জন্মদানের সামর্থ্য প্রায় অর্ধেকে নেমে আসে। অন্যদিকে পরিমিত ব্যায়ামে পুরুষের শুক্রাণুর কার্যকারিতা বাড়ে। নিয়মিত দৌড়, শারীরিক কসরত বা সাইকেল চালানোর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শুক্রাণুর কার্যকারিতা তুলনামূলক বেশি।সপ্তাহে গড়ে ১৫ ঘণ্টা ব্যায়াম করেন, এমন ব্যক্তিদের শুক্রাণুর কার্যকারিতা অন্যদের তুলনায় ৭৩ শতাংশ বেশি। আবার সপ্তাহে গড়ে ২০ ঘণ্টা বা আরও বেশি সময় ধরে টেলিভিশন দেখেন, এমন ব্যক্তিদের শুক্রাণুর কার্যকারিতা অন্যদের তুলনায় ৪৪ শতাংশ কম।
সংশ্লিষ্ট গবেষক জর্জ শাভারো বলেন, শারীরিক পরিশ্রমে অ্যান্টি-অক্সাইড এনজাইমের পরিমাণ বাড়ে। শুক্রাণুর কার্যকারিতা বাড়ানোর জন্য এই এনজাইমের সরাসরি ভূমিকা রয়েছে। টেলিগ্রাফ ও ফক্সনিউজ।
প্রথম আলো ডেস্ক | তারিখ: ০৬-০২-২০১৩
অন্যের অভিব্যক্তি দেখে মনের অবস্থা বুঝতে নারীর তুলনায় পুরুষেরা পিছিয়ে রয়েছেন। যুক্তরাজ্যের মনস্তত্ত্ববিদেরা জানান, একজন মানুষের অভিব্যক্তি দেখে তিনি বন্ধুভাবাপন্ন বা বুদ্ধিমান কি না সে ব্যাপারে নিশ্চিত ধারণা পেতে একজন পুরুষের মস্তিষ্ক দ্বিগুণ পরিশ্রম করে।
এডিনবরা বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যার অধ্যাপক স্টিফেন লওরি বলেন, অন্যের অনুভূতি বুঝতে পুরুষেরা তুলনামূলক কম সামর্থ্য নিয়েই নিজেদের মানিয়ে নেওয়ার কৌশল রপ্ত করেছেন। তার পরও তাঁরা বাস্তব জীবনে অন্যের মনোভাব বুঝতে প্রায়ই ভুল করে থাকেন।
অন্যের বিভিন্ন অভিব্যক্তি দেখে মানুষের মস্তিষ্কের প্রতিক্রিয়া নির্ণয় (স্ক্যান) করে এই গবেষণা চালানো হয়। অভিব্যক্তির রহস্য নির্ণয়ে প্রত্যেকের প্রয়োজনীয় সময়ের পাঠ নেওয়া হয়। নারী ও পুরুষেরা এই গবেষণায় অংশ নেন। নারীরা তুলনামূলক দ্রুত ও নির্ভুলভাবে অন্যের অভিব্যক্তি ধরতে সমর্থ হন। প্লসওয়ান সাময়িকীতে এই গবেষণার ওপর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। টেলিগ্রাফ।

অবিবাহিতদের ঝুঁকি বেশি
বিবাহিতদের তুলনায় অবিবাহিত নারী-পুরুষের হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। সম্প্রতি ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেনটিভ কার্ডিওলজিতে ফিনল্যান্ডের একদল গবেষক এই তথ্য প্রকাশ করেছেন। প্রায় সাড়ে ১৫ হাজার নারী-পুরুষের ওপর গবেষণা চালিয়ে তাঁরা বলেছেন, হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে ৬০ থেকে ১৬৮ শতাংশ বেশি এবং নারীদের ক্ষেত্রে ৭১ থেকে ১৭৫ শতাংশ বেশি। পপুলার সায়েন্স।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন