বায়োনিক চোখে আলোর দিশা
দীর্ঘ গবেষণার পর অবশেষে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো সাফল্যের মুখ দেখেছে বায়োনিক চোখ। একই সঙ্গে গোটা বিশ্বের দৃষ্টিহীনদের জন্য আশার বার্তা বয়ে এনেছে এই চোখ। যুক্তরাষ্ট্রের সেকেন্ড সাইট মেডিকেল প্রোডাক্ট কোম্পানি আর্গাস-২ নামে একটি কৃত্রিম রেটিনা প্রস্তুত করেছে, যেটি ৬০ জনেরও বেশি দৃষ্টিহীনকে আংশিক দৃষ্টি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। বিশেষ ক্ষুদ্র ক্যামেরাযুক্ত চশমা ও রেটিনায় ৬০টি ইলেক্ট্রোড প্রতিস্থাপনের
মাধ্যমে আর্গাস-২ কাজ করে। চশমায় ব্যবহৃত ক্যামেরা রেটিনায় স্থাপিত ইলেক্ট্রোডে সংকেত পাঠায়, সেখান থেকে মস্তিষ্কের স্নায়ু দৃশ্য গ্রহণ করে। ইতিমধ্যে ইউরোপীয় রেগুলেটরস বোর্ড আর্গাস-২-কে অনুমোদন দিয়েছে। শিগগির এই বায়োনিক চোখ প্রথমবারের মতো ক্রেতা সাধারণের জন্য সহজলভ্য করতে কাজ শুরু করবে মার্কিন খাদ্য ও ওষুধ বিষয়ক প্রশাসন।
সেকেন্ড সাইট মেডিকেল প্রোডাক্ট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জানান, আর্গাস-২ বিশ্বের প্রথম বায়োনিক চোখ, যেটি বাণিজ্যিকভাবে ইউরোপ ও আমেরিকার বাজারে আসছে। সূত্র এএফপি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন