বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৩

এক পুলিশ কর্মকর্তার ১৯২টি বাড়ি!

সমকাল ডেস্ক
এক ব্যক্তির প্রায় ২০০ বাড়ি! তাও আবার কোনো ব্যবসায়ীর নয়, তিনি চীনের লিউফেং শহরের শীর্ষ এক পুলিশ কর্মকর্তা মাত্র। তার রয়েছে ভুয়া পরিচয়ও। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই দুর্নীতির ঘটনায় দেশটিতে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। ব্যাপক দুর্নীতির কারণে ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। খবর:এএফপি ও বিবিসি। চীনের শীর্ষ দুর্নীতিবাজদের মধ্যে অন্যতম দক্ষিণাঞ্চলের গুয়াংদন প্রদেশের লিউফেং শহরের ঝাও হাইবিন ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ব্যবসা করেছেন এবং বাড়িগুলো কিনেছেন। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টর্ির উচ্চ পদে থাকা হাইবিনের এত বাড়ির মালিক হওয়ার খবরটি প্রকাশ 


করেছে সিনহুয়া। পুলিশের পদ হারালেও তিনি এখনও কমিউনিস্ট পার্টির পদে বহাল রয়েছেন। চীনে সম্প্রতি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে।
সিনহুয়া জানিয়েছে, ঝাও হাইবিনের হুইঝাও, শেন ঝেন ও ঝুহাইতে ১৯২টি বাড়ি রয়েছে। ভুয়া পরিচয়পত্রের বিষয়টি স্বীকার করলেও হাইবিনের দাবি, বাড়িগুলো তার ভাইয়ের কাছ থেকে তিনি নিয়েছেন। চীনের একটি স্থানীয় পত্রিকা জানায়, বনিবনা না হওয়ায় এক ব্যবসায়ী হাইবিনের সম্পদের বিষয়টি ফাঁস করেন। ওই সময় হাইবিনের ভুয়া পরিচয়পত্র বাতিল করে কর্তৃপক্ষ।

গত বছর দুর্নীতি দমনে চীনের নতুন নেতা শি জিংপিং দৃঢ় ঘোষণা দেওয়ার পরও এ ধরনের অনেক ঘটনা প্রকাশ হচ্ছে। চলতি সপ্তাহে এক নারীকে জাল কাগজ ব্যবহার করে ১০০ কোটি ইউয়ান মূল্যের ৪০টির বেশি স্থাপনা কেনার দায়ে আটক করা হয়। গত সোমবার ইউলিন শহরের এক ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট জং আইআইকে কাগজ জালিয়াতি ও সরকারি স্ট্যাম্প ব্যবহারের জন্য আটক করা হয়। এই জালিয়াতিতে তাকে সাহায্য করার জন্য পুলিশ কর্মকর্তাসহ আরও সাতজনকে আটক করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন