মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৩

পাথুরে পৃষ্ঠে কিউরিওসিটির খনন

মঙ্গল গ্রহে অবস্থানকারী রোবটযান কিউরিওসিটি সেখানকার গেইল কার্টার অঞ্চলের পাথুরে পৃষ্ঠে প্রথমবারের মতো খননকাজ চালিয়েছে। মঙ্গল গ্রহ অভিযানে প্রথমবারের মতো ড্রিল সিস্টেম ব্যবহার করেছে যানটি। এর আগে পাঠানো অনুসন্ধান যানগুলো মঙ্গলের ভূমিতে থাকা পাথরে আঁচড় কাটতে সক্ষম হয়েছিল মাত্র। কিউরিওসিটি প্রথম যান, যেটি মঙ্গলপৃষ্ঠ খোদাই করতে সক্ষম হলো। প্রথম খোদাইয়ে সফল হওয়ায়
বিজ্ঞানীরা পরবর্তী পদক্ষেপ নিতে সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছেন। প্রথমেই পরীক্ষা করে দেখা হবে, ড্রিল সিস্টেম পরিকল্পনা অনুযায়ী কাজ করছে কি-না। সবকিছু ঠিক থাকলে পরবর্তী ধাপে শুরু হবে পাথরে পরীক্ষামূলক গর্ত খোঁড়ার কাজ। মঙ্গলপৃষ্ঠ থেকে পাথরের গুঁড়া সংগ্রহ করে কিউরিওসিটির ভ্রাম্যমাণ গবেষণাগারে সংরক্ষণ করা হচ্ছে। পরে সেগুলো পরীক্ষা করে পৃথিবীতে তথ্য পাঠাবে কিউরিওসিটি। গেইল কার্টার এলাকায় প্রাণের উপস্থিতি ছিল কি-না, সে সম্পর্কে জানা ও মঙ্গলের অতীত পরিবেশের বিষয়ে তথ্য সংগ্রহ কিউরিওসিটি পাঠানোর উদ্দেশ্য। খবর :বিবিসি।
মঙ্গলবার | ৫ ফেব্রুয়ারি ২০১৩ |G সমকাল ডেস্ক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন