ফতোয়ার মুখে বন্ধ হলো কাশ্মীরে মেয়েদের ব্যান্ড
ফতোয়ার মুখে বন্ধ হয়ে গেল শুধু মেয়েদের নিয়ে গড়া কাশ্মীরের রক ব্যান্ড দল 'প্রাগাশ'। রোববার কাশ্মীরের গ্র্যান্ড মুফতি ব্যান্ডটি বন্ধের ফতোয়া দিলে সোমবার তিন কিশোরী গায়িকা ব্যান্ডটি বন্ধের ঘোষণা দেন। এদিকে ব্যান্ডটির সমর্থনে এগিয়ে এসেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস।
তিন কিশোরীর গড়া রক ব্যান্ড প্রাগাশ কাশ্মীরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এর মধ্যেই রোববার গ্র্যান্ড মুফতি বশিরুদ্দিন আহমদ গান-বাজনাকে অনৈসলামিক ফতোয়া দিয়ে ব্যান্ডটি ছাড়ার নির্দেশ দেন। ব্যান্ডের সদস্যরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও তাদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তিন গায়িকা গান-বাজনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বশিরুদ্দিন এ বিষয়ে বলেন, 'আমি ওই মেয়েদের গান-বাজনা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছি। কারণ এসব ইসলামী শিক্ষার বিপরীত এবং এটি তাদের সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে কোনো সাহায্য করবে না।' প্রাগাশের ওপর এ ফতোয়া জারির পর জনপ্রিয় ব্যান্ডটি টিকিয়ে রাখতে কাশ্মীরে জনসমর্থন বাড়ছে। এর শীর্ষে রয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি নিজের টুইটারে ফতোয়ার বিরুদ্ধে মত দিয়েছেন বলেও জানা গেছে। প্রদেশটিতে ডজনখানেক ব্যান্ড থাকলেও প্রাগাশই মেয়েদের সমন্বয়ে গঠিত একমাত্র ব্যান্ড।
সমকাল ডেস্ক।মঙ্গলবার | ৫ ফেব্রুয়ারি ২০১৩ |

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন