বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৩

ইঁদুরের মস্তিষ্কে ইলেকট্রোড

সমকাল ডেস্ক
ইঁদুর সাধারণত ইনফ্রারেড রশ্মি দেখতে পায় না। তবে ইঁদুরের মস্তিষ্কে ইনফ্রারেড ডিটেক্টর স্থাপন করে বিজ্ঞানীরা দেখেছেন, ইঁদুর এই রশ্মি শনাক্ত করতে পারে। ইলেকট্রোডে সংযোজিত এ ডিটেক্টর মস্তিষ্ককে সচল রাখে এবং নতুন ধরনের কাজে মস্তিষ্ককে উজ্জীবিত করে। মস্তিষ্কের কোষের সঙ্গে বাইরের ইলেকট্রোড কাজ করতে পারে এই প্রমাণ পাওয়া গেছে এই গবেষণায়। যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির গবেষকরা এ দাবি করেন।
ভবিষ্যতে মানুষের মস্তিষ্কে ইলেকট্রোড স্থাপনের মাধ্যমে কৃত্রিম অঙ্গ সচল রাখা সম্ভব হবে।

ভারতে তিন বোনকে ধর্ষণের পর হত্যা 
ভারতে মহারাষ্ট্রের ভাণ্ডারা গ্রামে ৬ থেকে ১১ বছর বয়সী তিন বোনকে ধর্ষণের পর হত্যা করে তাদের লাশ একটি কূপে ফেলে দেওয়া হয়েছে। গতকাল বুধবার নাগপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট আরতি সিং তাদের মৃতদেহ উদ্ধারের কথা জানান। গত সপ্তাহে স্কুলপড়ুয়া এ তিন মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। গত ১৪ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পর এই তিন বোন নিখোঁজ হয়। পুলিশ সুপার আরও জানান, লাশের ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। হত্যাকারীদের ধরতে নাগপুর পুলিশের ১২ সদস্যের একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। খবর এএফপি, জিনিউজ, এনডিটিভির।
পুলিশ সুপার আরতি সিং জানান, ভাণ্ডারার একটি কূপে মেয়ে তিনটির স্কুলব্যাগ ও জুতার সঙ্গে তাদের মৃতদেহ পাওয়া যায়। এদের বয়স ৬, ৯ ও ১১ বছর। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে। আরতি জানান, এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসী বিক্ষোভ করেছে।
নিহত তিন বোনের দাদা জানান, তাদের বাবা চার বছর আগে মারা যান। মা দিনমজুর। তিনি আরও জানান, সব সময় তিন বোনকে পথে কারও সঙ্গে মিশতে ও কারও দেওয়া খাবার না খেতে নির্দেশ দেওয়া ছিল।
তিন বোনের মৃতদেহ উদ্ধারের খবর প্রকাশের পর ইউপিএ জোট সরকারের ভারী শিল্প ও গণপরিবহনমন্ত্রী প্রফুল্ল প্যাটেল তাদের মায়ের সঙ্গে দেখা করেন। তিনি সুবিচারের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এ ছাড়া তিনি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানান। তিনি আরও জানান, দ্রুত বিচার আদালতে এ নারকীয় হত্যাকাণ্ডের বিচার করা হবে।

রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৩


মহাত্মা গান্ধীর চিঠি নিলামে



মহাত্মা গান্ধীর এই চিঠিটি নিলামে তোলা হবে। ইনসেটে মহাত্মা গান্ধী
ভারতের অহিংস আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর লেখা একটি চিঠি ১৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে নিলামে তোলা হবে। দেশটির নিলামকারী প্রতিষ্ঠান মুলক অকশনারস দাবি করেছে ওই চিঠিটি ‘বিশ্ব ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ’ দলিল। তারা এই চিঠির দাম ধরেছে ১০ হাজার পাউন্ড থেকে ১৫ হাজার পাউন্ড।
তিন পৃষ্ঠার ওই চিঠিটি মহাত্মা গান্ধী লিখেছিলেন ১৯৪৩ সালে। তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতের অতিরিক্ত সচিবের উদ্দেশে। গান্ধী তখন ভারতের পুনায় আগা খান প্যালেসে গৃহবন্দী ছিলেন।

শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৩



undefinedundefined

undefinedundefined

undefined



পাখিও না প্লেনও না
তারিখ: ০৯-০২-২০১৩


একজাতীয় সামুদ্রিক স্কুইড আকাশে ১০০ মিটারের বেশি উড়তে পারে। আর ওড়ার সময় এর গতি থাকে বিশ্বের দ্রুততম মানব বলে পরিচিত দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি। জাপানের গবেষকেরা গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।
জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের গবেষক জুন ইয়ামামোতো বলেন, প্রাণীটি তার ডানা মেলে আকাশে ভাসার সময় এর গতি থাকে প্রতি সেকেন্ডে ১১.২ মিটার। জ্যামাইকান দৌড়বিদ গত বছর লন্ডন অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলেন। ওই দৌড়ের সময় প্রতি সেকেন্ডে তাঁর গতি ছিল ১০.৩১ মিটার।

বাংলাদেশের পথ পাড়ি দেবে গুগলের স্ট্রিট ভিউ গাড়ি

 তারিখ: ০৯-০২-২০১৩



রাজধানীর একটি হোটেলে গুগলের স্ট্রিট ভিউ গাড়ি বাংলাদেশে চলার জন্য উন্মুক্ত করা হয়েছে।
রাজধানী ঢাকা ও বন্দরনগর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় চলবে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন ওয়েবসাইট গুগলের গাড়ি। গাড়িটি গুগল ম্যাপে বাংলাদেশের পথঘাট, আকর্ষণীয় পর্যটন স্থান ও বিভিন্ন মজাদার রেস্টুরেন্টের অবস্থান তুলে ধরবে।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে গুগলের স্ট্রিট ভিউ গাড়ি বাংলাদেশে চলার জন্য উন্মুক্ত করা হয়। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, গুগল এশিয়া প্যাসেফিকের পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন বিভাগের পরিচালক অ্যান লেভিন ও গুগলের এমারজিং মার্কেটিং অ্যাট গুগল এশিয়া প্যাসেফিকের প্রধান জেমস ম্যাকলার ক্যামেরা লাগানো গুগলের গাড়িটিকে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় ‘প্রথম আলো’র সম্পাদক 

শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৩

ছবি পোষ্ট- প্রজন্ম চত্তর শাহবাগ- ০৯.০২.১৩





ছবি পোষ্ট
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রজন্মের কন্ঠ



























প্রজন্ম চত্বর। শাহবাগ-৮ ফেব্রুয়ারী ২০১৩। ছবি ফেসবুক-রুবাইয়াত আহমদ


ফাঁসির রায় নিয়েই ঘরে ফিরব
ক্ষোভে-দ্রোহে ফুঁসছে শাহবাগ----------




















এবার জয় হোক জনতার কন্ঠ
এবার জয় হোক ব্লগারদের আওয়াজ
এবার জয় হোক প্রজন্ম চত্ত্বরের কন্ঠধ্বনি
এবার জয় হোক ৪২ বছরের শহীদদের আত্মার।


সারাদেশে কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে যেসকল পত্রিকা/অনলাইন/ফেসবুকে প্রতিবাদী ছবি ফুটে উঠেছে সেসব ছবি সংকলন করে পোষ্ট করা হলো-






















[সিলেট-২। ফাঁসির দাবিতে একাত্তা সবাই। ছবি-ফেসবুক
কবির য়াহমদ এর ফাইল থেকে]












ছবি পোষ্ট
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ;বিক্ষোভে উত্তাল বাংলাদেশ


কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবি, সারাদেশে বিক্ষোভ-মানববন্ধন

বায়ান্নের ভাষা আন্দোলন দিয়ে আমাদের শুরু।উনসত্তরেও আমরা তোমাদের পাশেই ছিলাম। একাত্তরে আমরা লড়েছি একত্রে ।ওদের মতো নরো পশুদের হাতে হারিয়েছি আমাদের সিরাজউদ্দিন হোসেনকে!আমরা ভুলিনি।স্বইরাচার পারেনি আমাদের রুখতে!তবে আজ নয় কেন?আজ ইত্তেফাক পরিবার আসছে শাহবাগ চত্তরে।
পাশে ছিলাম, সঙ্গে থাকবো!

বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৩

আশপাশেই পৃথিবীর মতো গ্রহ
undefined
সমকাল ডেস্ক
পৃথিবীর আশপাশেই ঢিল ছোড়া দূরত্বে রয়েছে বসবাস উপযোগী আরও অনেক গ্রহ। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন, এসব গ্রহের কোনো কোনোটিতে রয়েছে পৃথিবীর চেয়ে আরও পুরনো, আরও বিকশিত জীবনের বসবাস। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও জিনিউজ অনলাইনের। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কেপলার স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া তথ্যাদি ব্যবহার করে হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর
অ্যাস্ট্রোফিজিক্সের (সিএফএ) জ্যোতির্বিজ্ঞানীরা দেখতে পান, আমাদের ছায়াপথ মিল্কিওয়েতে পৃথিবীর কাছাকাছি আকারের লাল রঙা অনেক ক্ষুদ্র নক্ষত্র রয়েছে। 


নয় বছরেই মা!


মেক্সিকোর পশ্চিমাঞ্চলের গুয়াদালাজারা শহরে নয় বছরে এক শিশু মা হয়েছে। গত সপ্তাহে সে একটি শিশুর জন্ম দিয়েছে বলে মেক্সিকোর প্রশাসন জানিয়েছে। তার এই শিশুর বাবা ১৭ বছরের এক কিশোর। ওই শিশু-মা তার এই ছেলেবন্ধুর কথা স্বীকার করেছে।
মেক্সিকোর জেলিস্কো রাজ্যের পুলিশের মুখপাত্র লিনো গঞ্জালেজ গত বুধবার বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, মেয়েটি ও তার সন্তান দুজনই ভালো আছে। তিনি আরও জানান, মেয়েটির সন্তান হওয়ার সঙ্গে সঙ্গেই তার পরিবার প্রশাসনকে বিষয়টি অবহিত করে। মেয়েটির ছেলেবন্ধুকে শিশুটির বাবা বলে সন্দেহ করা হচ্ছে। এপি।
তারিখ: ০৮-০২-২০১৩ 
http://www.prothom-alo.com/detail/date/2013-02-08/news/327607
ক্যালসিয়াম ট্যাবলেটে হার্টের ক্ষতি

সমকাল ডেস্ক
হাড়ের ক্ষয়জনিত রোগে ক্যালসিয়াম ট্যাবলেট সেবন অপরিহার্য। তবে ক্যালসিয়াম ট্যাবলেট হার্টের জন্য ক্ষতিকর বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই ট্যাবলেট গ্রহণ হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়; ঠেলে দেয় মৃত্যুর দিকে। ঝুঁকিটা নারীর চেয়ে পুরুষের বেশি। খবর জিনিউজ অনলাইনের। ওয়াশিংটনে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের কিয়ান জিয়াও ও এমডি ব্যাথেসডার নেতৃত্বে একদল গবেষক খাবারের মাধ্যমে কিংবা
ট্যাবলেটের মাধ্যমে ক্যালসিয়াম গ্রহণে হৃদরোগের ঝুঁকি নিয়ে গবেষণা করেন। তারা ১৯৯৫ সালে ৫০ থেকে ৭০ বছর বয়সী তিন লাখ ৮৮ হাজার নারী-পুরুষের ওপর গবেষণা শুরু করেন।

শিশু যৌন নিপীড়ন রোধে ব্যর্থ ভারত



undefined
ভারতের স্কুল কিংবা সরকারি সদনগুলোতে শিশু যৌন নিপীড়ন নিয়ন্ত্রণে দেশটির সরকার ব্যর্থ হয়েছে বলে হিউমান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংগঠন আরও বলেছে, শিশু যৌন নিপীড়ন রোধে সরকারের অপর্যাপ্ত ভূমিকাই এর প্রধান কারণ।
এইচআরডব্লিউ গতকাল বৃহস্পতিবার দিল্লিতে প্রকাশিত তাদের একটি নতুন প্রতিবেদনে এ কথা বলেছে। ‘ব্রেকিং দ্য সাইলেন্স: চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউস ইন ইন্ডিয়া’ শিরোনামের ৮২ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বাড়িঘর, স্কুল ও সদনে শিশু যৌন নিপীড়ন একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। তবে, প্রতিবেদনটির ব্যাপারে ভারত সরকারের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


দাম্পত্য রক্ষায় ২১ মিনিট

দাম্পত্য সম্পর্কে পরিতৃপ্তি অটুট রাখা কঠিন। সময়ের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বা সুখের মতোই দাম্পত্যেও ভাটা পড়তে পারে। পারস্পরিক সম্পর্কের ওপর নিয়মিত লেখার মধ্য দিয়ে দম্পতিরা নিজেদের মধ্যে স্থায়ী সম্প্রীতি স্থাপন করতে পারেন। মার্কিন গবেষকেরা এ কথা জানিয়েছেন।
এক পুলিশ কর্মকর্তার ১৯২টি বাড়ি!

সমকাল ডেস্ক
এক ব্যক্তির প্রায় ২০০ বাড়ি! তাও আবার কোনো ব্যবসায়ীর নয়, তিনি চীনের লিউফেং শহরের শীর্ষ এক পুলিশ কর্মকর্তা মাত্র। তার রয়েছে ভুয়া পরিচয়ও। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই দুর্নীতির ঘটনায় দেশটিতে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। ব্যাপক দুর্নীতির কারণে ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। খবর:এএফপি ও বিবিসি। চীনের শীর্ষ দুর্নীতিবাজদের মধ্যে অন্যতম দক্ষিণাঞ্চলের গুয়াংদন প্রদেশের লিউফেং শহরের ঝাও হাইবিন ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ব্যবসা করেছেন এবং বাড়িগুলো কিনেছেন। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টর্ির উচ্চ পদে থাকা হাইবিনের এত বাড়ির মালিক হওয়ার খবরটি প্রকাশ 

চাঁদ এলো যেভাবে

সমকাল ডেস্ক
চাঁদের সৃষ্টি কীভাবে_ এ প্রশ্ন দীর্ঘদিনের। সাধারণ মানুষ ও বিজ্ঞানীরা নানা রকম ব্যাখ্যা দিচ্ছেন সেই আদিকাল থেকে। তবে সবচেয়ে আলোচিত ব্যাখ্যাটি আসে ১৯৭০-এর দশকে। ওই দশকের মাঝামাঝিতে দাঁড় করানো জায়ান্ট ইমপ্যাক্ট থিওরিতে বলা হয়, ৪৫০ কোটি বছর আগে পৃথিবীর সঙ্গে এর অর্ধেক আয়তনের অন্য একটি গ্রহের (প্রোটোপ্লানেট) সংঘর্ষের পর ছিটকে যাওয়া শিলা, গ্যাস ও অন্যান্য উপাদান মিলে চাঁদ গঠিত
হয়েছে। স্বাভাবিকভাবেই তখন ধারণা করা হয়, পৃথিবী থেকে গ্রহটি ছোট হওয়ায় সংঘর্ষের পর ছিটকে যাওয়া উপাদানগুলো ছিল ওই গ্রহেরই। তবে এই তত্ত্ব নিয়ে নতুন করে প্রশ্ন জাগে যখন জানা গেল, পৃথিবী ও চাঁদের উপাদানের মধ্যে অনেক মিল আছে এবং মহাকাশে অন্য কোনো গ্রহ-উপগ্রহের সঙ্গে পৃথিবীর উপাদানের তেমন মিল নেই। এই প্রমাণ মেলার পর অনেকেই বলতে থাকেন, পৃথিবী থেকেই ছিটকে গিয়েছিল চাঁদের উপাদান। তবে তা কী করে সম্ভব? এ প্রশ্নের জবাবে সম্প্রতি দুটি ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের সাউথ ওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের রবিন ক্যানুন বলেন, যে গ্রহটির সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয়েছিল, সেটি ছিল পৃথিবীর মতো বড়। দুটি গ্রহ থেকেই ছিটকে যাওয়া উপাদানে গঠিত হয়েছে চাঁদ। অন্যদিকে হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক মাটিজ চাক ও সারাহ স্টুয়ার্ট বলেছেন, ভিন্ন গ্রহটি পৃথিবীর চেয়ে ছোটই ছিল। তবে পৃথিবী ঘুরছিল বর্তমানের চেয়ে অনেক দ্রুতগতিতে। এ কারণে সংঘর্ষের পর পৃথিবী থেকে বেশি উপাদান ছিটকে গেছে, যা দিয়ে গঠিত হয়েছে এর একমাত্র উপগ্রহটি। ইন্ডিয়ান এক্সপ্রেস, জিনিউজ অনলাইন। বৃহস্পতিবার | ৭ ফেব্রুয়ারি ২০১৩ |

বায়োনিক চোখে আলোর দিশা

সমকাল ডেস্ক
দীর্ঘ গবেষণার পর অবশেষে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো সাফল্যের মুখ দেখেছে বায়োনিক চোখ। একই সঙ্গে গোটা বিশ্বের দৃষ্টিহীনদের জন্য আশার বার্তা বয়ে এনেছে এই চোখ। যুক্তরাষ্ট্রের সেকেন্ড সাইট মেডিকেল প্রোডাক্ট কোম্পানি আর্গাস-২ নামে একটি কৃত্রিম রেটিনা প্রস্তুত করেছে, যেটি ৬০ জনেরও বেশি দৃষ্টিহীনকে আংশিক দৃষ্টি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। বিশেষ ক্ষুদ্র ক্যামেরাযুক্ত চশমা ও রেটিনায় ৬০টি ইলেক্ট্রোড প্রতিস্থাপনের
মাধ্যমে আর্গাস-২ কাজ করে। চশমায় ব্যবহৃত ক্যামেরা রেটিনায় স্থাপিত ইলেক্ট্রোডে সংকেত পাঠায়, সেখান থেকে মস্তিষ্কের স্নায়ু দৃশ্য গ্রহণ করে। ইতিমধ্যে ইউরোপীয় রেগুলেটরস বোর্ড আর্গাস-২-কে অনুমোদন দিয়েছে। শিগগির এই বায়োনিক চোখ প্রথমবারের মতো ক্রেতা সাধারণের জন্য সহজলভ্য করতে কাজ শুরু করবে মার্কিন খাদ্য ও ওষুধ বিষয়ক প্রশাসন।
সেকেন্ড সাইট মেডিকেল প্রোডাক্ট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জানান, আর্গাস-২ বিশ্বের প্রথম বায়োনিক চোখ, যেটি বাণিজ্যিকভাবে ইউরোপ ও আমেরিকার বাজারে আসছে। সূত্র এএফপি।


চুল প্রতিস্থাপনে রোবট!


যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে একটি রোবট মানুষের টাক মাথায় চুল প্রতিস্থাপনের কাজ শুরু করেছে। রোবটের সাহায্যে চুল প্রতিস্থাপনকারী ইউরোপের প্রথম ব্যক্তি হলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জিয়ারিং মেডিকেলের স্থানীয় কর্মী প্যাট্রিক শ।
যন্ত্রের সাহায্যে চুল প্রতিস্থাপনের ধারণাটির প্রবক্তা মার্কিন শল্যচিকিৎসক (সার্জন) ক্রেইগ জিয়ারিং বলেন, সার্জনের শৈল্পিক চিন্তার সঙ্গে যন্ত্রের দক্ষতা ও দৃঢ়তার সমন্বয়ে রোবটটি তৈরি করা হয়েছে। এটি সফলভাবে এবং মানব সার্জনের তুলনায় ৫০ শতাংশ বেশি হারে চুল প্রতিস্থাপনে সমর্থ হয়েছে। রোগীর চাহিদা অনুযায়ী রোবটটি মানুষের তুলনায় বেশি দক্ষতার পরিচয় দিয়েছে। টেলিগ্রাফ। | তারিখ: ০৭-০২-২০১৩
মানুষ যা করতে পারে

৫০০ বছরের পুরোনো চেহারা পুনর্গঠন




  • ১৪৮৫ সালে মৃত্যু। কিন্তু তাঁর কোনো প্রতিকৃতি ছিল না
    ১৪৮৫ সালে মৃত্যু। কিন্তু তাঁর কোনো প্রতিকৃতি ছিল না
  • ২০১৩ সালে বিজ্ঞানীরা খুলি থেকে তৈরি করেছেন ত্রিমাত্রিক ছবি
    ২০১৩ সালে বিজ্ঞানীরা খুলি থেকে তৈরি করেছেন ত্রিমাত্রিক ছবি
1 2
যুক্তরাজ্যের লিচেস্টারে প্রাপ্ত কঙ্কাল ইংল্যান্ডের রাজা তৃতীয় রিচার্ডের (১৪৫২-১৪৮৫) বলে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করা হয়েছে। কিন্তু ৫০০ বছরের পুরোনো সেই কঙ্কাল থেকে ঠিক কী প্রক্রিয়ায় তাঁর চেহারা ফিরিয়ে এনেছেন বিজ্ঞানীরা? কঙ্কালটি ছাড়া তাঁর চেহারার আর কোনো চিহ্ন বা প্রতিকৃতি ছিল না।
বিজ্ঞানীরা তৃতীয় রিচার্ডের মাথার খুলির ছবি নিয়ে কম্পিউটার প্রোগ্রামের সাহায্য নেন। তাঁর খুলির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের (সিটি স্ক্যান) ভিত্তিতে চেহারাটি ত্রিমাত্রিক পদ্ধতিতে (থ্রিডি) তৈরি করা হয়েছে। তারপর সেই ছবি প্লাস্টিকে স্থাপন করে অনুমানের ভিত্তিতে ত্বক ও চুল এবং চোখের রং দিয়েছেন শিল্পী জেনিস অ্যাইটকেন।
ড্যান্ডি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারোলিন উইলকিনসন বলেন, রিচার্ডের চেহারা সম্পর্কে প্রচলিত ধারণাগুলো এড়িয়ে যাওয়া কঠিন ছিল।