বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৩

ইঁদুরের মস্তিষ্কে ইলেকট্রোড

সমকাল ডেস্ক
ইঁদুর সাধারণত ইনফ্রারেড রশ্মি দেখতে পায় না। তবে ইঁদুরের মস্তিষ্কে ইনফ্রারেড ডিটেক্টর স্থাপন করে বিজ্ঞানীরা দেখেছেন, ইঁদুর এই রশ্মি শনাক্ত করতে পারে। ইলেকট্রোডে সংযোজিত এ ডিটেক্টর মস্তিষ্ককে সচল রাখে এবং নতুন ধরনের কাজে মস্তিষ্ককে উজ্জীবিত করে। মস্তিষ্কের কোষের সঙ্গে বাইরের ইলেকট্রোড কাজ করতে পারে এই প্রমাণ পাওয়া গেছে এই গবেষণায়। যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির গবেষকরা এ দাবি করেন।
ভবিষ্যতে মানুষের মস্তিষ্কে ইলেকট্রোড স্থাপনের মাধ্যমে কৃত্রিম অঙ্গ সচল রাখা সম্ভব হবে।

ভারতে তিন বোনকে ধর্ষণের পর হত্যা 
ভারতে মহারাষ্ট্রের ভাণ্ডারা গ্রামে ৬ থেকে ১১ বছর বয়সী তিন বোনকে ধর্ষণের পর হত্যা করে তাদের লাশ একটি কূপে ফেলে দেওয়া হয়েছে। গতকাল বুধবার নাগপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট আরতি সিং তাদের মৃতদেহ উদ্ধারের কথা জানান। গত সপ্তাহে স্কুলপড়ুয়া এ তিন মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। গত ১৪ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পর এই তিন বোন নিখোঁজ হয়। পুলিশ সুপার আরও জানান, লাশের ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। হত্যাকারীদের ধরতে নাগপুর পুলিশের ১২ সদস্যের একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। খবর এএফপি, জিনিউজ, এনডিটিভির।
পুলিশ সুপার আরতি সিং জানান, ভাণ্ডারার একটি কূপে মেয়ে তিনটির স্কুলব্যাগ ও জুতার সঙ্গে তাদের মৃতদেহ পাওয়া যায়। এদের বয়স ৬, ৯ ও ১১ বছর। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে। আরতি জানান, এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসী বিক্ষোভ করেছে।
নিহত তিন বোনের দাদা জানান, তাদের বাবা চার বছর আগে মারা যান। মা দিনমজুর। তিনি আরও জানান, সব সময় তিন বোনকে পথে কারও সঙ্গে মিশতে ও কারও দেওয়া খাবার না খেতে নির্দেশ দেওয়া ছিল।
তিন বোনের মৃতদেহ উদ্ধারের খবর প্রকাশের পর ইউপিএ জোট সরকারের ভারী শিল্প ও গণপরিবহনমন্ত্রী প্রফুল্ল প্যাটেল তাদের মায়ের সঙ্গে দেখা করেন। তিনি সুবিচারের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এ ছাড়া তিনি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানান। তিনি আরও জানান, দ্রুত বিচার আদালতে এ নারকীয় হত্যাকাণ্ডের বিচার করা হবে।

রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৩


মহাত্মা গান্ধীর চিঠি নিলামে



মহাত্মা গান্ধীর এই চিঠিটি নিলামে তোলা হবে। ইনসেটে মহাত্মা গান্ধী
ভারতের অহিংস আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর লেখা একটি চিঠি ১৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে নিলামে তোলা হবে। দেশটির নিলামকারী প্রতিষ্ঠান মুলক অকশনারস দাবি করেছে ওই চিঠিটি ‘বিশ্ব ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ’ দলিল। তারা এই চিঠির দাম ধরেছে ১০ হাজার পাউন্ড থেকে ১৫ হাজার পাউন্ড।
তিন পৃষ্ঠার ওই চিঠিটি মহাত্মা গান্ধী লিখেছিলেন ১৯৪৩ সালে। তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতের অতিরিক্ত সচিবের উদ্দেশে। গান্ধী তখন ভারতের পুনায় আগা খান প্যালেসে গৃহবন্দী ছিলেন।

শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৩



undefinedundefined

undefinedundefined

undefined



পাখিও না প্লেনও না
তারিখ: ০৯-০২-২০১৩


একজাতীয় সামুদ্রিক স্কুইড আকাশে ১০০ মিটারের বেশি উড়তে পারে। আর ওড়ার সময় এর গতি থাকে বিশ্বের দ্রুততম মানব বলে পরিচিত দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি। জাপানের গবেষকেরা গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।
জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের গবেষক জুন ইয়ামামোতো বলেন, প্রাণীটি তার ডানা মেলে আকাশে ভাসার সময় এর গতি থাকে প্রতি সেকেন্ডে ১১.২ মিটার। জ্যামাইকান দৌড়বিদ গত বছর লন্ডন অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলেন। ওই দৌড়ের সময় প্রতি সেকেন্ডে তাঁর গতি ছিল ১০.৩১ মিটার।

বাংলাদেশের পথ পাড়ি দেবে গুগলের স্ট্রিট ভিউ গাড়ি

 তারিখ: ০৯-০২-২০১৩



রাজধানীর একটি হোটেলে গুগলের স্ট্রিট ভিউ গাড়ি বাংলাদেশে চলার জন্য উন্মুক্ত করা হয়েছে।
রাজধানী ঢাকা ও বন্দরনগর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় চলবে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন ওয়েবসাইট গুগলের গাড়ি। গাড়িটি গুগল ম্যাপে বাংলাদেশের পথঘাট, আকর্ষণীয় পর্যটন স্থান ও বিভিন্ন মজাদার রেস্টুরেন্টের অবস্থান তুলে ধরবে।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে গুগলের স্ট্রিট ভিউ গাড়ি বাংলাদেশে চলার জন্য উন্মুক্ত করা হয়। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, গুগল এশিয়া প্যাসেফিকের পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন বিভাগের পরিচালক অ্যান লেভিন ও গুগলের এমারজিং মার্কেটিং অ্যাট গুগল এশিয়া প্যাসেফিকের প্রধান জেমস ম্যাকলার ক্যামেরা লাগানো গুগলের গাড়িটিকে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় ‘প্রথম আলো’র সম্পাদক 

শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৩