মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৩

নিহতদের অধিকাংশই ছাত্র

নিহতদের অধিকাংশই ছাত্র


ব্রাজিলে নাইট ক্লাবে অগি্নকাণ্ড
undefined
সমকাল ডেস্ক
ব্রাজিলের দক্ষিণাঞ্চলের সান্তা মারিয়া শহরে নাইট ক্লাবে অগি্নকাণ্ডে প্রাণহানির ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। এ ছাড়া দুর্ঘটনাস্থল সান্তা মারিয়ায় এক মাসের শোক ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। গতকাল সোমবার থেকে নিহতদের শেষকৃত্য শুরু হয়েছে। নাইট ক্লাবে অগি্নকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ২৪৫ জনে দাঁড়িয়েছে, যাদের অধিকাংশই ছাত্র। ৫০ বছরের মধ্যে এটি ব্রাজিলের সবচেয়ে ভয়াবহ অগি্নদুর্ঘটনা। খবর :এএফপি, বিবিসি অনলাইন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে চিলির সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। সরকারের মন্ত্রীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, 'এটা আমাদের সবার জন্যই বেদনাদায়ক ঘটনা।' শোক দিবস ঘোষণা করায় সোমবার অনুষ্ঠেয় আসন্ন 'ব্রাজিল বিশ্বকাপ-২০১৪'-এর '৫০০ দিন গণনা' অনুষ্ঠানও বাতিল করেছে সরকার। কর্তৃপক্ষ নিহতদের পরিচয় প্রকাশ করেছে। গতকাল সকালে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। রোববার সান্তা মারিয়ার নাইট ক্লাবের একটি পার্টিতে আতশবাজি থেকে আগুনের সূত্রপাত ঘটে। তারপর পুরো নাইট ক্লাবে আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পেঁৗছলেও এরই মধ্যে ঘটে যায় দেশটির গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। নিহতদের বেশির ভাগই শিক্ষার্থী ছিল, যাদের বয়স ১৬ থেকে ২০-এর মধ্যে।
সান্তা মারিয়ার পুলিশ জানিয়েছে, প্রথমে আগুন লাগার পর মানুষ বের হতে চাইলে ক্লাবের প্রহরীরা তাদের সম্পূর্ণ বিল পরিশোধের জন্য আটকে রেখেছিল, যার ফলে প্রাণহানির সংখ্যা বেড়েছে।

এদিকে দুর্ঘটনায় যাদের দেহ গুরুতরভাবে পুড়ে গেছে, তাদের ত্বক প্রতিস্থাপনের জন্য কৃত্রিম ত্বক পাঠানোর ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা।

মঙ্গলবার | ২৯ জানুয়ারি ২০১৩ |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন