রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৩

স্ত্রীরা এখন বেশি শিক্ষিত

বিজ্ঞানী/গবেষকরা যা বলেন।
স্ত্রীরা এখন বেশি শিক্ষিত


সমকাল ডেস্ক
উচ্চ শিক্ষিত মেয়ের বর জুটছে অপেক্ষাকৃত কম শিক্ষিত_ আজকাল এমনটি ঘটছে অহরহ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এ প্রবণতা বেড়েই চলেছে। শিক্ষায় স্বামীদের ছাড়িয়ে যাচ্ছে স্ত্রীরা। সাম্প্রতিক এক জরিপে এ তথ্য তুলে ধরা হয়েছে। স্পেনের ইউনিভার্সিটি অটোনমা ডি বার্সেলোনার জনসংখ্যা শিক্ষাকেন্দ্রের গবেষকরা ৫৬টি দেশের ১৩৮টি আদমশুমারি রিপোর্ট নিয়ে এ জরিপ চালান। তারা এমন অনেক দম্পতি
দেখতে পান, যাদের স্ত্রী বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রিধারী আর স্বামী তুলনামূলক কম শিক্ষিত।
আগে নারী শিক্ষার হার পুরুষের তুলনায় কম ছিল। কিন্তু দিন দিন সে অবস্থার পরিবর্তন ঘটেছে। নারী শিক্ষার প্রসার ঘটেছে বিশ্বজুড়ে। নারী শিক্ষা সহজও হয়েছে। তাই ঐতিহ্যগত বিষয়টি উল্টে উচ্চ শিক্ষিত পুরুষের চেয়ে উচ্চ শিক্ষিত নারীর সংখ্যা বেড়ে যাচ্ছে। তবে এ ক্ষেত্রে পারিবারিক জীবনে তেমন কোনো সংকট হচ্ছে না বলে লক্ষ্য করেছেন গবেষকরা।
গবেষক দলের অন্যতম আলবার্ট এসতেব বলেন, নারী শিক্ষার হার বেশি হওয়ায় বিয়ের বাজারে বড় ধরনের প্রভাব পড়লেও পরিবারে এমন দম্পতিরা বেশ মানিয়ে চলছেন। তিনি বলেন, তবে জীবনযাত্রায়, যেমন_ সিদ্ধান্ত গ্রহণ, গৃহস্থালি কর্ম ভাগাভাগি, বিবাহ বিচ্ছেদ, সন্তান গ্রহণের ক্ষেত্রে এককভাবে পুরুষের মত চাপিয়ে দেওয়ার ঘটনা এখন আর চলছে না। সূত্র :টাইমস অব ইন্ডিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন