সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৩

স্ট্রোকের দ্রুত চিকিৎসায়...


স্ট্রোকের দ্রুত চিকিৎসায়...



সমকাল ডেস্ক
স্ট্রোকে আক্রান্তদের মস্তিষ্কের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নির্ধারণে নতুন একটি দৃষ্টি পরীক্ষা পদ্ধতি (ভিশন টেস্ট) আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। এ পদ্ধতিতে স্ট্রোকে আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পাবে বলে দাবি করেছেন তারা। রোগীদের ১০ মিনিট ধরে একটি ডিভাইস দেখতে দেওয়া হবে। ডিভাইসের বিভিন্ন রঙের প্রতি রোগীর মস্তিষ্ক কী প্রতিক্রিয়া ব্যক্ত করছে, তার মাধ্যমে চিকিৎসকরা
নির্ণয় করতে পারবেন মস্তিষ্কের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে চিকিৎসকরা প্রয়োজন অনুযায়ী দ্রুত চিকিৎসা দিতে পারবেন। এতে রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বাড়বে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক কোরিন কার্লে বলেন, নতুন এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন রঙের প্রতি রোগীর চোখ কী প্রতিক্রিয়া ব্যক্ত করছে, তা দেখে চিকিৎসকরা বুঝতে পারবেন, মস্তিষ্কের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তারা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। তিনি বলেন, স্ট্রোকে আক্রান্তদের মস্তিষ্কের কোন অঞ্চল ক্ষতিগ্র্রস্ত হয়েছে, তা জানা জরুরি। কারণ মস্তিষ্কের 'ওল্ড ব্রেইন' বা 'মিড ব্রেইন' অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে হৃৎপিণ্ডের স্পন্দন ও রক্তচাপ বেড়ে যায়। আর 'নিউ ব্রেইন' অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে রোগী স্থায়ী অন্ধ হওয়া বা কথা বলা ও নড়াচড়া করতে অক্ষম হয়ে যেতে পারেন। তাই চিকিৎসকরা যদি দ্রুত বুঝতে পারেন মস্তিষ্কের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। জিনিউজ অনলাইন।
রোববার | ৬ জানুয়ারি ২০১৩ 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন